Original upload date: Mon, 01 May 2023 02:00:00 GMT
Archive date: Wed, 24 Sep 2025 08:54:31 GMT
ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মসূচির সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয় মার্কিন পুলিশকে।
...
সোমবার, ওয়াশিংটনে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনেই ঘটে এ ঘটনা। এদিন বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিশ্বব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাবেশ করেন। এক পর্যায়ে দু'পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এতে দু'দলেরই বেশ কয়েকজন আহত হন। পরে ওপরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ওয়াশিংটন পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করে নিরাপত্তা বাহিনী।
- Subscribe to our channel: https://Youtube.com/jamunatvbd
- Follow us on Twitter: https://twitter.com/JamunaTV
- Follow us on TikTok: https://www.tiktok.com/@jamuna_television
- Find us on Facebook: https://fb.com/JamunaTelevision
- Check our website: https://www.jamuna.tv
#JamunaTelevision #JTV #যমুনাটিভি